advertisement
advertisement

তিশার মামলা থেকে বৃষ্টির ফেরা, আলোচনায় ছিলেন যেসব তারকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
তিশার মামলা থেকে বৃষ্টির ফেরা, আলোচনায় ছিলেন যেসব তারকা

তানজিন তিশা ও তানিয়া বৃষ্টি। কোলাজ

advertisement

অক্টোবরে দেশের বিনোদন অঙ্গনে আলোচনার কেন্দ্রে ছিলেন কয়েকজন তারকা। কারও ক্ষেত্রে আলোচনার কারণ একের পর এক বিতর্ক ও আইনি জটিলতা, কারও ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ভিডিও, আবার কেউ আলোচনায় এসেছেন বিরতির পর শুটিংয়ে ফিরে। এমন তিন ঘটনা নিয়ে এই প্রতিবেদন। তানজিন তিশাকে ঘিরে বিতর্ক অক্টোবর মাসে আলোচনায় ছিলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা।

শাড়ি নিয়ে পুরোনো আইনি জটিলতা নতুন করে সামনে আসার পাশাপাশি তাঁর বিরুদ্ধে মামলা তুলে নিতে হুমকি দেওয়ার অভিযোগও ওঠে। ফ্যাশন উদ্যোক্তা আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর অভিযোগকে ঘিরে ঘটনার সূত্রপাত। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তিশা তাঁর কাছ থেকে ৭৫ হাজার টাকা দামের একটি শাড়ি নিয়েছিলেন। অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও তা ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আদালতের শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তানজিন তিশাএ ঘটনায় ২০২৫ সালের ২৭ নভেম্বর তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণার মামলা করেন সানায়া চৌধুরী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর