advertisement
advertisement

বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো চুরির পেছনে দায়ী উত্তর কোরিয়া: এফবিআই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ক্রিপ্টো চুরির পেছনে দায়ী উত্তর কোরিয়া: এফবিআই

সাইবার হামলার কবলে পড়েছে বাইন্যান্স

advertisement

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি লেনদেনের প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ভার্চ্যুয়াল সম্পদ চুরির পেছনে উত্তর কোরিয়া জড়িত। গত ২৯ অক্টোবর এ চুরি হয়।গতকাল শনিবার বিবৃতিতে এফবিআই জানায়, গত ২৯ অক্টোবর বা এর কাছাকাছি সময়ে বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ভার্চ্যুয়াল সম্পদ চুরি করেছে উত্তর কোরিয়া।মাত্র কয়েক মিনিটের মধ্যে এ চুরি করা হয়।

ধারণা করা হচ্ছে, ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এটাই সবচেয়ে বড় চুরির ঘটনা।চুরি হওয়া সম্পদের মধ্যে ছিল বিটকয়েন, ইথেরিয়াম, টেথার ও ইউএসডি কয়েনের মতো স্টেবলকয়েন।

এসব স্টেবলকয়েনের মূল্য প্রচলিত মুদ্রার সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়।সাইবার হামলার খবর ছড়িয়ে পড়ার পর গত শুক্রবার বিশ্বের প্রধান ক্রিপ্টোকারেন্সিগুলোর অধিকাংশের দাম কমে যায়।কী বলছে এফবিআই এফবিআই বলেছে, ‘ট্রেডারট্রেইটার’ নামে পরিচিত একটি গোষ্ঠীর সাইবার কার্যক্রমের সঙ্গে এই চুরির যোগসূত্র রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর