advertisement
advertisement

আলিম পরীক্ষায় ২০২৭ অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
আলিম পরীক্ষায় ২০২৭ অংশ নিতে শিক্ষার্থীদের বিশেষ সুযোগ

মাদ্রাসা শিক্ষা বোর্ড

advertisement

২০২৭ সালের আলিম পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক বাদ পড়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে। বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত। তথ্য এন্ট্রি চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।শিক্ষার্থীদের পূরণ করা ফরম জমা দেওয়া যাবে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

আলিম শ্রেণির নিয়মিত শিক্ষার্থীর রেজিস্ট্রেশনসহ অন্যান্য ফি ৬৮৫ টাকা এবং অনিয়মিত শিক্ষার্থীর ক্ষেত্রে পাঠ বিরতির জন্য ফি ১৫০ টাকাসহ ৮৩৫ টাকা।উন্নত ক্যারিয়ার গঠনে যে ১০ বিদেশি ভাষা শিক্ষা এগিয়ে রাখবে আপনাকে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে ভর্তি ও অধ্যয়নরত যেসব আলিম শ্রেণির (আলিম পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন কার্যক্রম থেকে বাদ পড়েছে, তাদের রেজিস্ট্রেশনের সুযোগ বিশেষ বিবেচনায় নির্দেশক্রমে বর্ধিত করা হলো।

এ বাদ পড়া শিক্ষার্থীদের মাদ্রাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।২০২৭ আলিম পরীক্ষার বাদ পড়া শিক্ষার্থীরা ১-১৫ নভেম্বর ২০২৬ অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য এন্ট্রি ও ফি জমা আবশ্যক।কার্যক্রম সম্পন্ন করার জন্য যেকোনো ব্রাউজার থেকে সরাসরি www.ebmeb.gov.bd-তে প্রবেশ করে প্রতিষ্ঠানের EIIN ও Password দিয়ে লগইন করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর