বার্লিন ব্রান্ডনবুর্গ গেট এলাকায় জেন-জিদের ডাকে আয়োজিত বিক্ষোভ চলছে। ৩১ অক্টোবর ২০২৬
জার্মানিজুড়ে গতকাল শনিবার জেন-জিদের একটি সংগঠনের ডাকে আয়োজিত বিক্ষোভে হাজার হাজার তরুণ অংশ নিয়েছেন। দিনের অধিকাংশ সময় আন্দোলন শান্তিপূর্ণভাবে চললেও সন্ধ্যায় কয়েকটি শহরে সহিংসতার ঘটনা ঘটেছে।সহিংসতার এসব ঘটনায় কয়েকজন বিক্ষোভকারী আহত হয়েছেন। কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। বিক্ষোভকারীদের একাংশ পুলিশকে লক্ষ্য করে বোতল ও পটকা নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও পিপার স্প্রে ব্যবহার করে।দ্য জাইট পত্রিকা জানিয়েছে, পুলিশের ট্রেড ইউনিয়নের ফেডারেল পুলিশ শাখার চেয়ারম্যান আন্দ্রেয়াস রসকপ্ফ রাইনিশে পোস্ট পত্রিকাকে বলেছেন, জেন-জিদের বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ ছিল।
তবে মূল কর্মসূচি শেষ হওয়ার পর ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ, বার্লিন, স্টুটগার্ট ও কোলনে পরিস্থিতির অবনতি ঘটে।এই কর্মকর্তার ভাষ্য, সহিংসতায় জড়িত ব্যক্তিদের মধ্যে ‘উগ্র বামপন্থী ও মুখোশধারী ব্যক্তিরা’ ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।