advertisement
advertisement

পুরোনো বাস দিয়েই ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
পুরোনো বাস দিয়েই ছয় রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউ, ১ নভেম্বর

advertisement

রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের অংশ হিসেবে ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে।আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ছয়টি রুটে ৭৮০টি বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে।

এর মধ্যে চারটি রুটে শুধু নন-এসি এবং বাকি দুটি রুটে এসি ও নন-এসি বাস চলাচল করবে।বাস রুট রেশনালাইজেশনের মূল লক্ষ্য গণপরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যাত্রীসেবার মান উন্নয়ন হলেও শুরুতেই নতুন বাস নামানো সম্ভব হয়নি। পুরোনো বাস রং করে ছয়টি কোম্পানির অধীন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এ কার্যক্রম বাস্তবায়ন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী শামছুর রহমান শিমুল বিশ্বাস।শিমুল বিশ্বাস বলেন, রাজধানীর যানজট ও পরিবহন খাতের বিশৃঙ্খলা দূর করতে মালিক, শ্রমিক, পুলিশ ও গণমাধ্যম—এই চার পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর