advertisement
advertisement

সিডনিতে সাংবাদিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৮:১০ পূর্বাহ্ণ
সিডনিতে সাংবাদিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

advertisement

সিডনির রকডেলের একটি মিলনায়তনে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (এবিজেএ) বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে মোহাম্মদ আবদুল মতিন সভাপতি এবং ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গঠিত হয়েছে ১৭ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি।গত রোববার (২৫ অক্টোবর ২০২৬) আয়োজিত এ সভায় সংগঠনের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পেশ করা হয়।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ওয়ালি উল ইসলাম, সাবরিনা ফারুকি, মোহাম্মদ মিজানুর রহমান প্রমুখ।কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন রতন কুণ্ডু, আকিদুল ইসলাম, এ এইচ এম মাসুম বিল্লাহ, মোহাম্মদ রেজাউল হক ও আতাউর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জিয়াউল কবির জিহন, সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ দেলোয়ার হোসেন,কোষাধ্যক্ষ পদে দিলারা জাহান, প্রচার সম্পাদক পদে সুহৃদ সোহান হক, গণমাধ্যম সম্পাদক পদে আসিফ ইকবাল ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর