advertisement
advertisement

বাগ্‌দানের চার মাসেই বিচ্ছেদের গুঞ্জন, জিয়া শঙ্করের রহস্যময় পোস্ট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
বাগ্‌দানের চার মাসেই বিচ্ছেদের গুঞ্জন, জিয়া শঙ্করের রহস্যময় পোস্ট

জিয়া শঙ্কর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

বাগ্‌দানের কয়েক মাসের মধ্যেই প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক মন খারাপের পোস্ট শেয়ার করায় এমন আলোচনার জন্ম হয়েছিল ভারতীয় অভিনেত্রী জিয়া শঙ্করকে ঘিরে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। তবে বাগ্‌দত্তা কারান ধানাকের সঙ্গে সম্পর্ক ভেঙেছে কি না, সে বিষয়ে সরাসরি কিছু জানাননি তিনি; বরং ব্যক্তিগত জীবন নিয়ে অনুমাননির্ভর আলোচনা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন।

গত ৩১ অক্টোবর ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক বিবৃতিতে জিয়া লেখেন, ‘একটি বিষয় পরিষ্কার করতে চাই। আমার ব্যক্তিগত জীবন নিয়ে সাম্প্রতিক সময়ে যেসব অনুমান করা হচ্ছে, সেগুলো আমার প্রকাশ করা কথার সীমা ছাড়িয়ে গেছে। আমার সম্পর্ক নিয়ে দয়া করে অনুমান করবেন না কিংবা গুজব ছড়াবেন না। কিছু বিষয় ব্যক্তিগত। সবাই সেটিকে সম্মান করবেন, এটাই প্রত্যাশা।’জিয়া শঙ্কর।

অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেকেন বিচ্ছেদের গুঞ্জনসম্প্রতি ইনস্টাগ্রামে হৃদয়ভাঙা, বিশ্বাসঘাতকতা ও মানসিক কষ্ট নিয়ে লেখা বিভিন্ন পোস্ট ও রিল শেয়ার করছিলেন জিয়া।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর