advertisement
advertisement

‘জম্বির মতো ডাইভ দিতাম, প্রতি রাতে কাঁদতাম’: আঙুল ভেঙেও যেভাবে আর্জেন্টিনার জন্য লড়েছিলেন মার্তিনেজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ৮:২৭ পূর্বাহ্ণ
‘জম্বির মতো ডাইভ দিতাম, প্রতি রাতে কাঁদতাম’: আঙুল ভেঙেও যেভাবে আর্জেন্টিনার জন্য লড়েছিলেন মার্তিনেজ

আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ

advertisement

ফুটবল মাঠে গোলকিপারের কাজটা এমনিতেই কঠিন। গোল বাঁচাতে কখনো ঝাঁপিয়ে পড়তে হয়, কখনো হাত বাড়িয়ে দিতে হয়। কখনো বলের পেছনে ছুটতে গিয়ে নিজের শরীরের কথাও ভুলে যেতে হয়। কিন্তু একটা আঙুলের চোট যে একজন গোলকিপারের জীবনকে এতটা বদলে দিতে পারে, তা হয়তো এমিলিয়ানো মার্তিনেজের গল্প না শুনলে বোঝা কঠিন।

ব্যথা কাকে বলে, সেটা এই আর্জেন্টাইন গোলকিপার হাড়ে হাড়ে বুঝেছেন।এ বছরের মে মাসে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবুর্গের বিপক্ষে মাঠে নামার আগে ওয়ার্মআপ করতে গিয়ে আঙুল ভাঙেন মার্তিনেজ। আঙুল শুধু ভাঙেনি, স্থানচ্যুতও হয়েছিল। চোটের ভয়াবহতা বুঝতে স্ক্যান করানোর পর ৩৪ বছর বয়সী গোলকিপারের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সামনে ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান। সেখানে তাঁর খেলা নিয়েই তৈরি হয় অনিশ্চয়তা।

অস্ত্রোপচার করালে বিশ্বকাপ খেলা হতো না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর