জামালপুর বন্ধুসভার পাঠচক্রের আসর
প্রাবন্ধিক ও প্রখ্যাত কথাসাহিত্যিক আহমদ ছফার বিখ্যাত ব্যঙ্গাত্মক উপন্যাস ‘গাভী বিত্তান্ত’ নিয়ে পাঠচক্রের আসর করেছে জামালপুর বন্ধুসভা। ৩০ অক্টোবর বিকেলে আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এ আসর বসে।
পাঠচক্রে নির্ধারিত বইটির ওপর বিশদ আলোচনা উপস্থাপন করেন বন্ধু সাব্বির হাসান ও কামরুল ইসলাম।সাব্বির হাসান বলেন, ‘আহমদ ছফা তাঁর “গাভী বিত্তান্ত” উপন্যাসের মাধ্যমে আমাদের দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ পরিবেশ ও তথাকথিত বুদ্ধিজীবী সমাজের এক নির্মম ও ব্যঙ্গাত্মক বাস্তবতা ফুটিয়ে তুলেছেন।
উপন্যাসে উপাচার্য ড. মিয়া মোহাম্মদ মিঞার চরিত্রটি এবং তাঁর প্রশাসনের নানা কর্মকাণ্ডের আড়ালে কীভাবে ক্ষমতার মোহে মানুষ নিজের বিবেক বিসর্জন দেয়, তা নিখুঁতভাবে প্রদর্শিত হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।