advertisement
advertisement

মন্ত্রীর আগ্রহে নেওয়া ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ১৫ একর জমিতে এখন কী হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
মন্ত্রীর আগ্রহে নেওয়া ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ১৫ একর জমিতে এখন কী হবে

সাইলো নির্মাণের জন্য অধিগ্রহণ করা ১৫ একর জমি। নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নে

advertisement

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আগ্রহে তাঁর জেলা নওগাঁয় ৩৬৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক স্টিল সাইলো নির্মাণের একটি প্রকল্প নেওয়া হয়েছিল। ধান সংরক্ষণের জন্য ৪৮ হাজার টন ধারণক্ষমতার সাইলো নির্মাণ প্রকল্পটি বাতিল করেছে বিএনপি সরকার। গত মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

ওই জমিতে সাইলোর পরিবর্তে কেন্দ্রীয় খাদ্যগুদাম বা সিএসডি নির্মাণে খাদ্য মন্ত্রণালয়কে পরামর্শ দেওয়া হয়।নওগাঁর মহাদেবপুরে ভীমপুর ইউনিয়নে স্টিল সাইলো নির্মাণের জন্য ১৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। পুরো এলাকা ছিল আবাদি জমি। সাইলো নির্মাণের জন্য সাধারণ মানুষের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হয়েছিল। মাটি ভরাটের কাজও হয়েছিল। আড়াই বছর ধরে জায়গাটি খালি পড়ে আছে।

এখন আর সাইলো নির্মাণ হবে না—এমন সিদ্ধান্তের ফলে জায়গাটি আরও দীর্ঘ সময়ের জন্য খালি পড়ে থাকবে।সাধন চন্দ্র মজুমদার আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ থেকে ২০২৪ মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর