সকাল থেকে বেচাকেনা জমে ওঠে দেশের ভোগ্যপণ্যের বড় এই বাজারে। সম্প্রতি তোলা
১৭৬২ সালের ২ এপ্রিল। বিকেল তখন প্রায় পাঁচটা। হঠাৎ কেঁপে উঠল চট্টগ্রাম। প্রায় চার মিনিট স্থায়ী সেই ভূমিকম্পের সময় কামানের গর্জনের মতো ১৫টি বিকট শব্দ শোনা গিয়েছিল। ভূমিকম্পের তীব্রতায় শুধু ঘরবাড়িই ধ্বংস হয়নি, বদলে গিয়েছিল ভূখণ্ডের চেহারাও। কোথাও ভূমি উঁচু হয়ে গিয়েছিল, কোথাও আবার ধসে পড়েছিল।
সেই ভয়াবহ ভূমিকম্পের বিবরণ লিখে তৎকালীন ইসলামাবাদে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রমের প্রধান হ্যারি ভেরেলস্ট পাঠিয়েছিলেন ফোর্ট উইলিয়ামের প্রেসিডেন্ট ও গভর্নর হেনরি ভ্যানসিটার্টের কাছে। ফারসি থেকে অনূদিত ওই বিবরণ ১৭৬৩ সালের ৩১ ডিসেম্বর ফিলোসফিক্যাল ট্রানজেকশনস অব দ্য রয়্যাল সোসাইটি সাময়িকীতে প্রকাশিত হয়। জার্নালটির ৫৩তম খণ্ডের ২৬৫ থেকে ২৬৯ পৃষ্ঠায় রয়েছে সেই বিবরণ। ভূমিকম্পটির প্রভাব পড়েছিল চট্টগ্রামের ভূপ্রকৃতিতে।
বদলে গিয়েছিল কর্ণফুলী নদীর গতিপথ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।