হৃদ্যন্ত্র ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য কোন বাদাম ভালো জেনে নিন
আখরোট ও কাজুবাদাম দুটোই পুষ্টিকর বাদাম। এগুলো হৃদ্যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে। তবে পুষ্টি উপাদান ও স্বাস্থ্যগত উপকারিতার দিক থেকে দুটোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য আখরোট এবং ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কাজুবাদাম কিছুটা সুবিধাজনক হতে পারে। মস্তিষ্কের স্বাস্থ্যে আখরোটআখরোটআখরোটে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। বিশেষ করে আলফা-লিনোলেনিক অ্যাসিড (এএলএ)।
উদ্ভিজ্জ খাবারে পাওয়া এ ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য প্রয়োজনীয়। প্রতি এক আউন্স (২৮ গ্রাম) আখরোটে প্রায় ২ দশমিক ৫৭ গ্রাম ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত আখরোট খাওয়ার সঙ্গে স্মৃতিশক্তি ও চিন্তাভাবনার দক্ষতা ভালো থাকার সম্পর্ক আছে। বয়স বাড়ার সঙ্গে মস্তিষ্কের কার্যক্ষমতা হ্রাসের ঝুঁকি কম থাকারও সম্পর্ক রয়েছে।
আখরোটে থাকা অ্যান্টি–অক্সিডেন্ট কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতি থেকে সুরক্ষা দিতে সাহায্য করতে পারে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।