advertisement
advertisement

বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক, কী বিবেচনা করতে হবে

বন্ডে বিনিয়োগ কতটা লাভজনক

advertisement

ব্যাংকের স্থায়ী আমানত (এফডিআর), সঞ্চয়পত্র কিংবা শেয়ারবাজার—সঞ্চয়ের অর্থ কোথায় বিনিয়োগ করবেন, তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন। যাঁরা তুলনামূলক পূর্বানুমানযোগ্য মুনাফা চান, তাঁদের জন্য বন্ড হতে পারে বিনিয়োগের আরেকটি মাধ্যম। তবে এর লাভ নির্ভর করে মুনাফার হার, মেয়াদ, কর-সুবিধা, ঝুঁকি ও প্রয়োজনে বিনিয়োগ বিক্রি করার সুযোগের ওপর।বন্ড মূলত ঋণপত্র।

সরকার, ব্যাংক বা প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। বিনিময়ে শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর সুদ দেয় অথবা মেয়াদ শেষে অর্থ ফেরত দেয়। শেয়ারে বিনিয়োগ করলে কোম্পানির মালিকানার অংশ পাওয়া যায়, কিন্তু বন্ডে বিনিয়োগ করলে তা পাওয়া যায় না।সাধারণভাবে আমাদের দেশে বন্ড দুভাবে পরিচিত—প্রথমটি ট্রেজারি বন্ড, দ্বিতীয়টি করপোরেট বন্ড। করপোরেট বন্ডের মধ্যে আবার দুটি ভাগ আছে।

যেমন ইসলামি শরিয়াহভিত্তিক বন্ড, বর্তমানে যা সুকুক বন্ড হিসেবে পরিচিত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর