advertisement
advertisement

ছোট বিমান দিয়ে পরিযায়ী পাখিকে যেভাবে পথ চেনানো হচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
ছোট বিমান দিয়ে পরিযায়ী পাখিকে যেভাবে পথ চেনানো হচ্ছে

advertisement

একসময় ইউরোপ থেকে পুরোপুরি হারিয়ে গিয়েছিল বাল্ড আইবিস পাখি। প্রায় ৩০০ বছর ইউরোপে দেখা যায়নি এই পাখিকে। এখন সেই পাখিকেই আবার ইউরোপের আকাশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আর এই কাজে ছোট আকারের বিমানে চেপে পথ দেখাচ্ছে মানুষ!সম্প্রতি অস্ট্রিয়া থেকে ১৫টি বাল্ড আইবিসকে স্পেনের উত্তরাঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে। এদের পথ চিনিয়ে দিয়েছে একটি মাইক্রোবিমান। পাখিগুলোকে নতুন একটি দলে যুক্ত করা হয়েছে।

লক্ষ্য, সেখানে এমন একটি স্বনির্ভর পাখির দল তৈরি হবে, যারা ভবিষ্যতে নিজেরাই বংশবিস্তার করবে এবং পরিযায়ী পথে যাতায়াত করতে পারবে।বাল্ড আইবিস (Geronticus eremita) দেখতে বেশ অদ্ভুত ও আকর্ষণীয়। মাথার বেশির ভাগ অংশে পালক নেই, ঠোঁট লম্বা ও বাঁকানো। একসময় ইউরোপের বিভিন্ন এলাকায় এই পাখি দেখা যেত। কিন্তু মানুষের নানা কর্মকাণ্ড ও আবাসস্থল হারানোর কারণে একসময় মহাদেশটি থেকে পুরোপুরি হারিয়ে যায়।

বিংশ শতাব্দীর শেষ দিকে মরক্কোতে থাকা এদের শেষ বড় বন্য দলের সংখ্যাও প্রায় ৯ হাজার থেকে কমে মাত্র ২৫০-তে নেমে এসেছিল।পাখি তো আকাশেই সুন্দরতবে পাখিটিকে বাঁচাতে শুরু হয় বন্দী অবস্থায় প্রজনন ও প্রকৃতিতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর