advertisement
advertisement

যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, দাম পড়ছে কত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৪:১৭ পূর্বাহ্ণ
যুদ্ধের মধ্যে ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র, দাম পড়ছে কত

যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা

advertisement

রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট পিএসি-৩ ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল শুক্রবার জানিয়েছে, এরই মধ্যে কিয়েভের কাছে এ ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের আনুমানিক দাম ২১০ কোটি ডলার। ইউক্রেনকে যুদ্ধে রক্ষার জন্য বেশ আগে থেকেই নানা ধরনের অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র।

তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ইউক্রেনকে প্রতিরক্ষামূলক অস্ত্র সরবরাহের ক্ষেত্রে এটিই হতে যাচ্ছে তাঁর প্রশাসনের অন্যতম বড় উদ্যোগ।ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্রক্ষেপণাস্ত্র সরবরাহে বিলম্বের কারণে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের টানাপোড়েন বেড়েছে।

এরই মধ্যে ট্রাম্প রাশিয়ার সঙ্গে ডিজেল কেনাবেচার একটি চুক্তির ঘোষণা দিয়েছেন।রুশ সামরিক বাহিনী ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা ক্রমাগত বাড়িয়ে চলেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর