advertisement
advertisement

একটি সম্পর্ক, একটি মিথ্যা, যে কেলেঙ্কারিতে কেঁপে উঠেছিল ব্রিটিশ সরকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
একটি সম্পর্ক, একটি মিথ্যা, যে কেলেঙ্কারিতে কেঁপে উঠেছিল ব্রিটিশ সরকার

ক্রিস্টিন কিলার ও জন প্রোফুমো

advertisement

১৯৬৩ সালের যুক্তরাজ্য। একদিকে স্নায়ুযুদ্ধের উত্তেজনা, অন্যদিকে ক্ষমতাসীন সরকারের ভেতরে অস্বস্তি। দেশটির যুদ্ধবিষয়ক মন্ত্রী জন প্রোফুমো পার্লামেন্টে দাঁড়িয়ে এক তরুণীর সঙ্গে নিজের সম্পর্কের কথা অস্বীকার করলেন। তাঁর বক্তব্য, ওই নারীর সঙ্গে পরিচয়ে কোনো অনৈতিকতা ছিল না। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যে সেই বক্তব্যই হয়ে উঠল তাঁর রাজনৈতিক জীবনের পতনের কারণ।

বেরিয়ে এল এমন এক সম্পর্কের কথা, যাঁর সঙ্গে জড়িয়ে গিয়েছিল এক সোভিয়েত কূটনীতিক, লন্ডনের অভিজাত সমাজ, সংবাদমাধ্যমের অনুসন্ধান এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন। ওই নারীর নাম ক্রিস্টিন কিলার। বয়স তখন মাত্র ১৯। আর প্রোফুমো ছিলেন ৪৮ বছর বয়সী, বিবাহিত, প্রভাবশালী এক রাজনীতিক।

তাঁদের সম্পর্কের চেয়েও বড় হয়ে উঠেছিল একটি প্রশ্ন, একজন মন্ত্রী পার্লামেন্টে মিথ্যা বললে তাঁর পরিণতি কী হতে পারে?যুক্তরাজ্যের ইতিহাসে ঘটনাটি পরিচিত ‘প্রোফুমো অ্যাফেয়ার’ নামে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর