ছাতিম ফুলের সৌন্দর্য। গত বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাঁদনীঘাট এলাকায়
সন্ধ্যা নামছে ধীরে। চারদিকে শান্ত নীরবতা। পথ চলতে হঠাৎ নাকে এসে লাগে তীব্র মিষ্টি ও ঝাঁজালো এক গন্ধ, থমকে দেয় পথিককে। রাত যত বাড়ে, গন্ধ তত তীব্র আর মাদকতাময় হয়ে ওঠে। হেমন্তের এই সময়ে ছাতিমগাছের ডালে ডালে এখন সবুজাভ-সাদা ফুলের প্রাচুর্য। ফুলটি দেখতে তেমন নজরকাড়া নয়। তবে একসঙ্গে অনেক ফুল ফুটে থাকলে ভালো লাগে। হেমন্তে ফুলের এমন প্রাচুর্য অন্যান্য গাছে কমই দেখা যায়।
হাওয়ায় ফুল ও পাতা দোলে, শিশিরভেজা ঘাসের ওপর ঝরে পড়ে ফুল।গাছজুড়ে গুচ্ছ গুচ্ছ ছাতিম ফুল। গত বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাঁদনীঘাট এলাকায়গত বুধবার এক স্কুলশিক্ষিকা জানান, গ্রামের বাড়ি থেকে সন্ধ্যার পর শহরে ফেরার পথে তিনি ‘ছাতনি’ (ছাতিমের স্থানীয় নাম) ফুলের গন্ধ পেয়েছেন।
তাঁর ভাষ্য, মৌলভীবাজার-কুলাউড়া সড়কের অন্তত দুটি জায়গায় তিনি ছাতিম ফুটতে দেখেছেন।পরদিন বৃহস্পতিবার সকালে ওই সড়কের চাঁদনীঘাট এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের দুই পাশে পাশাপাশি দুটি ছাতিমগাছ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।