advertisement
advertisement

রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা হাইকোর্টে স্থগিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা হাইকোর্টে স্থগিত

advertisement

রিহ্যাবকে নিয়মিত বা রুটিন কার্যক্রমের বাইরে যেকোনো ধরনের সভা ও অন্যান্য কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকতে বলেছিল বাণিজ্য মন্ত্রণালয়। এখন রিহ্যাবের সব ধরনের কার্যক্রম পরিচালনায় বাধা থাকছে না।দেশের আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যক্রম সীমিত করে বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ রোববার এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। ফলে আপাতত রিহ্যাবের বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা (এজিএম), মেলাসহ সব ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর বাধা থাকছে না।রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রাজ্জাক বাণিজ্য মন্ত্রণালয়ের ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। রিট পিটিশন নম্বর ১০৪৩৬/২০২৬।

আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বর তারিখের দেওয়া সনদপত্রে আদালতের এ আদেশের তথ্য জানানো হয়েছে।সনদপত্র অনুযায়ী, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে একটি চিঠি জারি করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর