advertisement
advertisement

লালবাগে যুবককে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
লালবাগে যুবককে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা

মরদেহ

advertisement

রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে বিপ্লব (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে শহীদনগর ৬ নম্বর গলিতে একটি নির্মাণাধীন ভবনের সামনে এ ঘটনা ঘটে।লালবাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. রাশেদুজ্জামান ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা বিপ্লবকে কুপিয়ে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

লাশ উদ্ধারের প্রক্রিয়াসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলছে। এরপর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে বিপ্লব দৌড়ে পালানোর চেষ্টা করছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে ধাওয়া করে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।নিহত বিপ্লবের বাবার নাম মো. দেলোয়ার। তাঁদের বাসা লালবাগের শহীদনগর এলাকাতেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর