advertisement
advertisement

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোকে সঙ্গে চান ইয়ার গোলান, নেতাদের সঙ্গে বৈঠকও করছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোকে সঙ্গে চান ইয়ার গোলান, নেতাদের সঙ্গে বৈঠকও করছেন

রাআম দলের প্রধান মনসুর আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়ার গোলান। ২৯ অক্টোবর ২০২৬

advertisement

রাআম দলের প্রধান মনসুর আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়ার গোলান। ২৯ অক্টোবর ২০২৬ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হটাতে আরব-ইসরায়েলি রাজনৈতিক দলগুলোর জোট ‘জয়েন্ট লিস্ট’–এর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছেন ডেমোক্র্যাটস দলের চেয়ারম্যান ইয়ার গোলান। সম্ভাব্য জোট সরকার গঠনের বিষয়ে তিনি জয়েন্ট লিস্টের দুই নেতা ইউসেফ জাবারিন ও আহমাদ তিবির সঙ্গে কথা বলেছেন।

হাদাশ, তাআল ও বালাদ দলের সমন্বয়ে গঠিত এই জোট মূলত আরব–ইসরায়েলি জনগোষ্ঠীর অধিকার নিয়ে রাজনীতি করে। গত সপ্তাহের অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন পেতে ব্যর্থ হয়। এর পর থেকে তাঁকে হটাতে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের জোর তৎপরতা চলছে। আইজেনকটের নেতৃত্বাধীন জোটে আছেন গোলান।

তিনি আগেই আরেক আরব দল রাআমের চেয়ারম্যান মনসুর আব্বাস এবং অন্যান্য বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর