advertisement
advertisement

আড়াই বছর পর ফিরছে ইউএস ট্রেড শো, লক্ষ্য মার্কিন বিনিয়োগ বাড়ানো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
আড়াই বছর পর ফিরছে ইউএস ট্রেড শো, লক্ষ্য মার্কিন বিনিয়োগ বাড়ানো

সোমবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৩০তম ইউএস ট্রেড শো আয়োজন নিয়ে কথা বলেন বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্সের (অ্যামচ্যাম) সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল

advertisement

আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৫০০ কোটি ডলারের মার্কিন বিনিয়োগ আনার লক্ষ্য অর্জনে সহায়ক হতে পারে ইউএস ট্রেড শো। এ প্রদর্শনীর লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্রের নতুন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করা এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো। আড়াই বছর পর দেশে আবার হতে যাচ্ছে এই প্রদর্শনী।৫ নভেম্বর রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হবে তিন দিনব্যাপী এ প্রদর্শনী।

এতে যুক্তরাষ্ট্রের ৪৩টি প্রতিষ্ঠান অংশ নেবে।আজ সোমবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম)। এবারের প্রদর্শনী হবে ৩০তম ইউএস ট্রেড শো। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হবে এই আয়োজন।৫ থেকে ৭ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। আয়োজকেরা আশা করছেন, তিন দিনে ১০ হাজার থেকে ১৫ হাজার দর্শনার্থী মেলায় আসবেন।

বিনা মূল্যে শুধু অনলাইন নিবন্ধন করেই প্রদর্শনীতে অংশ নেওয়া যাবে।সংবাদ সম্মেলনে অ্যামচেম এ আয়োজনের বিস্তারিত তুলে ধরে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর