advertisement
advertisement

ব্রিটিশ গোয়েন্দারা কেন পাকিস্তানি মিডিয়াকে রক্ষায় তৎপর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
ব্রিটিশ গোয়েন্দারা কেন পাকিস্তানি মিডিয়াকে রক্ষায় তৎপর

advertisement

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি জাল এমআই৬ নথিসহ ভুয়া খবর ছড়িয়ে পড়ে। জাল নথিটিতে মুনিজা জাহাঙ্গীর, ফারহাতুল্লাহ বাবর ও হামিদ মীরকে এমআই৬-এর এজেন্ট বা স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানে সংবাদমাধ্যমের প্রতি সরকারের সাম্প্রতিক দৃষ্টিভঙ্গি নিয়ে লিখেছেন হামিদ মীর।মাজহার আব্বাসের নতুন বইয়ের শিরোনামেই পাকিস্তানের গণমাধ্যমের পুরো চিত্রটি ফুটে উঠেছে।

পাকিস্তানের অন্যতম সুপরিচিত এই সাংবাদিকের বইটির নাম মিডিয়া আন্ডার দ্য শ্যাডো অব ডেথ (‘মৃত্যুর ছায়ায় গণমাধ্যম’)। বইটির প্রচ্ছদে দেখা যায়, কলম ও ক্যামেরা হাতে সাংবাদিকেরা সেন্সরশিপের কারাগারে বন্দী।কয়েক দিন আগে ইসলামাবাদে সুপরিচিত উপস্থাপক আবসা কোমলের সঞ্চালনায় বইটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কিছুদিন আগে ইসলামাবাদের ন্যাশনাল প্রেসক্লাবের সামনে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্রে বেতন না দেওয়ার প্রতিবাদে কথা বলেছিলেন আবসা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর