advertisement
advertisement

‘রোকযানা’র শিল্পী সাহেদের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
‘রোকযানা’র শিল্পী সাহেদের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি

মঞ্চে শাহেদ

advertisement

একসময়ের আলোচিত ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন তিনি। সম্প্রতি স্ট্রোক এবং পরে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তাঁর শারীরিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শিল্পীর বন্ধু কুল এক্সপোজারের প্রধান এরশাদুল হক এসব তথ্য জানিয়েছেন।এরশাদুল হক জানান, চার বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস নিতে হচ্ছে সাহেদকে।

গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর স্ট্রোক হয়। এর পর থেকে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না তিনি। ফিসফিস করে ও ইশারায় মনের ভাব প্রকাশের চেষ্টা করছেন। এর মধ্যে পরীক্ষায় তাঁর ডেঙ্গুও ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হলে ৩১ অক্টোবর তাঁকে পুরান ঢাকা গেন্ডারিয়া এলাকার আরেকটি হাসপাতালের হাইডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়।

পরে সেখান থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।এরশাদুল হক আরও জানান, সর্বশেষ ডায়ালাইসিসের পরও সাহেদের বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর