রাজধানীর বাহাদুর শাহ পার্কে চার বছরের পথশিশু পারভিন
বাহাদুর শাহ পার্কের এক কোণে পড়ে থাকা ময়লা–আবর্জনা আর কুড়িয়ে পাওয়া জিনিসপত্র নিয়ে খেলছিল পারভিন। বয়স মাত্র চার বছর। এই বয়সে একটি শিশুর নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার কথা থাকলেও তার দিন কাটে পার্কের কোণে কিংবা ফুটপাতে। কথায় কথায় পারভিনের কাছে তার মা–বাবার কথা জানতে চাওয়া হয়। একপর্যায়ে তাকে বলা হয়, ‘চলো, তোমার বাবার কাছে যাই।’ কথাটি শুনতেই বদলে যায় শিশুটির মুখ।
ভয় পেয়ে সে বলে, ‘আব্বার কাছে যামু না, গেলেই মারব।’ কেন বাবা মারবে, জানতে চাইলে পুরোনো কলম নিয়ে খেলতে খেলতে পারভিন জানায়, বাবা তাকে মানুষের কাছ থেকে টাকা তুলতে পাঠিয়েছে। কিন্তু সে টাকা না তুলে লুকিয়ে পার্কে খেলছে। শিশুটির ভাষায়, ‘আব্বা আমারে টাকা তুলতে বলছে, আমি না গিয়া লুকাইয়া লুকাইয়া এখানে খেলতাছি।’ পারভিনের বাবা তখন পার্কের ভেতরে ঘুমাচ্ছিলেন। আর মা রায়সাহেব বাজারে কলম বিক্রি করছিলেন।
পারভিনের আরও তিন বোন আছে।এদিকে পারভিনের সঙ্গে কথা বলতে বলতে তার বাবা ঘুম থেকে উঠে পড়েন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।