advertisement
advertisement

২৫টিরও বেশি এআই টুল নিয়ে যাত্রা শুরু করল বাংলালিংকের রাইজ এআই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ
২৫টিরও বেশি এআই টুল নিয়ে যাত্রা শুরু করল বাংলালিংকের রাইজ এআই

রাইজ এআই

advertisement

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘রাইজ এআই’। এআই প্ল্যাটফর্মটিতে গবেষণা, শিক্ষা ও আধেয় (কনটেন্ট) তৈরির ২৫টির বেশি এআই টুল রয়েছে। ফলে ব্যবহারকারীরা সহজেই এআই টুলগুলো কাজে লাগিয়ে নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজ করতে পারবেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিয়ন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগলু সম্প্রতি প্ল্যাটফর্মটি উদ্বোধন করেন।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলালিংক।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাইজ এআইতে আধুনিক প্রযুক্তি, গবেষণা, ছবি তৈরি, ভিডিও নির্মাণ এবং অডিও তৈরির বিভিন্ন এআই টুল ব্যবহার করা যাবে। প্ল্যাটফর্মটিতে ইমাজিন স্টুডিও, স্টাডি হাব এবং প্লাগইনস নামের তিনটি ফিচার রয়েছে। ইমাজিন স্টুডিওর মাধ্যমে ব্যবহারকারীরা ছবি, ভিডিও ও অডিও তৈরি করতে পারবেন।

অন্যদিকে স্টাডি হাবে শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজের জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রযুক্তিগত সুবিধা পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর