advertisement
advertisement

খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
খুলনাকে পেলেই সেঞ্চুরি, আল আমিনের আবার ১০২

প্রথম শ্রেণির ক্রিকেটে পঞ্চম সেঞ্চুরি পেয়েছেন আল আমিন জুনিয়র

advertisement

অবশেষে তৃতীয় দিনে এসে মাঠে গড়িয়েছে বরিশাল–ঢাকা ম্যাচ। সেঞ্চুরি পেয়েছেন ময়মনসিংহের আল আমিন জুনিয়র। ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট পেয়েছেন রাজশাহীর আসাদুজ্জামান পায়েল।খুলনাকে পেয়ে আবার সেঞ্চুরি আল আমিনেরজাতীয় ক্রিকেট লিগে আল আমিন জুনিয়রের সঙ্গে খুলনার যেন একটা বিশেষ বোঝাপড়া তৈরি হয়েছে। গত মৌসুমে খুলনার বিপক্ষেই প্রথম শ্রেণির ক্রিকেটে ছয় মৌসুমের সেঞ্চুরি-খরা কাটিয়েছিলেন। এবারও সেই খুলনা।

প্রতিপক্ষ বদলায়নি, বদলায়নি আল আমিনের রানের সংখ্যাও। আবারও ১০২!ময়মনসিংহের হয়ে খেলা এই অফ স্পিনিং অলরাউন্ডার গত মৌসুমে খুলনার বিপক্ষে অপরাজিত ১০২ রান করেছিলেন। সেটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর চতুর্থ সেঞ্চুরি। আজ একই প্রতিপক্ষের বিপক্ষে পেলেন পঞ্চম সেঞ্চুরি। পার্থক্য শুধু এবার অপরাজিত থাকতে পারেননি। খেলেছেন দ্বিতীয় ইনিংসে।তবে আল আমিনের সেঞ্চুরির পরও ম্যাচে স্বস্তিতে নেই ময়মনসিংহ।

ফলোঅনে পড়া দলটি তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩১৫ রান করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর