advertisement
advertisement

জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
জানুয়ারি–সেপ্টেম্বরে আইপিডিসি ফাইন্যান্সের নিট মুনাফা বেড়েছে ৩৫ শতাংশ

advertisement

চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কর-পরবর্তী নিট মুনাফা ঘোষণা করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। তাদের হিসাবে কর-পরবর্তী মুনাফা ৩৫ কোটি ৪০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশ বেশি। পরিচালন আয় বৃদ্ধি এবং ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে এই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

আইডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বরে শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৮২ পয়সা, গত বছর ছিল ৬১ পয়সা। মোট সুদ আয় ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে হয়েছে ৭৪৯ কোটি টাকা এবং সুদ ব্যয় দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ৫৬১ কোটি টাকা। ফলে নিট সুদ আয় ১৮৮ কোটি টাকা।বিনিয়োগ থেকে আয় ২৪ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬ কোটি ৩০ লাখ টাকা।

কমিশন ও ব্রোকারেজ আয় বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ১০ লাখ টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর