প্রাচীনকাল থেকেই মাংস উঁচু সামাজিক মর্যাদার প্রতীক
‘মাংস খেতে ভালোবাসেন কেন’—এমন প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষ হয়তো স্বাদের কথা বলবেন। পুষ্টির কথাও বলতে পারেন। কিন্তু গবেষকেরা খুঁজে পেয়েছেন এক অবাক করা কারণ। মানুষ অজান্তেই মন থেকে মাংসকে নিজেদের সামাজিক মর্যাদার প্রতীক মনে করে। বিশেষ করে যারা নিজেদের সামাজিক অবস্থান নিয়ে কিছুটা অসন্তুষ্ট, তারা নিজেদের মর্যাদা বোঝাতে মাংসকে একটু বেশিই গুরুত্ব দেন।আগের দিনের কৃষিনির্ভর সমাজে মাংস পাওয়া ছিল বেশ কঠিন ও ব্যয়বহুল।
প্রতিদিন কেবল রাজা-বাদশাহ আর ধনী ব্যবসায়ীদের পাতেই মাংস থাকত। সাধারণ মানুষের কপালে বছরে দু একবারের বেশি মাংস মিলত না।মধ্যযুগের মতো বর্তমানে অন্যান্য খাবারের সঙ্গে মাংসের দামের পার্থক্য হয়তো ততটা বেশি নয়। তাও মাংসের দাম সবসময় একটু বেশিই থাকে।
তবে কম আয়ের মানুষ কেন দামি এই খাবারটি বেছে নিচ্ছেন, তা নিয়ে গবেষণা করেছেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ইউজিন চ্যান এবং ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনির ডাক্তার নাটালিনা জ্লাতেভস্কা।অন্য প্রাণীদের মতো আমরা কাঁচা মাংস খেতে পারি না কেনআগের দিনের কৃষিনির্ভর সমাজে মাংস পাওয়া ছিল বেশ কঠিন ও ব্যয়বহুল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।