লিওনেল মেসি
‘আমার যা কিছু ছিল সব দিয়েছি। আর কিছুই দেওয়ার নেই।’কথাটা লিওনেল মেসির। বলেছিলেন গত ৩১ আগস্ট আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণায়। সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির সেই ঘোষণার পর আবেগে ভেসেছিলেন সবাই। মুহূর্তের মহিমায় তখন আর কারও মনে হয়নি মেসির এই কথাটা আসলে শুভঙ্করের ফাঁকি!মনে হবে কেন? ফুটবলে একটা লোকের বয়স ৩৯ বছর। যা যা জেতা সম্ভব, সবই জেতা শেষে দেখলেন আকাশি–সাদার বাগানে ফুটেছে দারুণ কিছু কুঁড়ি।
শিকড় নরম করে সরে দাঁড়ানোর সময়টা যে তখনই, সেটা তো ওই বাগানের সবচেয়ে বয়স্ক ও ভরন্ত ফল গাছটির এমনিতেই বোঝার কথা। মেসি সেভাবেই অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর সবাই তাঁকে হারানোর আবেগে আর ভাবার সময় পাননি, আসলেই কি তাঁর আর দেওয়ার কিছু নেই?মেসিও ঠিক এ সুযোগই নিয়েছেন। জানতেন, ওই ঘোষণাটা শোনার তোড়ে সম্পূরক সৌজন্যতা হিসেবে ‘আর দেওয়ার কিছু নেই’—কথাটা যাচাইয়ের সময় পাবে না কেউ।
তাতে আর্জেন্টিনাকে তাঁর ‘ফাঁকি’ দেওয়াটাও কেউ ধরতে পারবে না।হ্যাঁ, ফাঁকিই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।