advertisement
advertisement

‘বাধার কথা না ভেবে কাজ শেখার চেষ্টা করেছি’, বললেন নারী ইলেকট্রিশিয়ান নিপা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৩:৩৮ পূর্বাহ্ণ
‘বাধার কথা না ভেবে কাজ শেখার চেষ্টা করেছি’, বললেন নারী ইলেকট্রিশিয়ান নিপা

নিপা ত্রিপুরা

advertisement

এলাকার কারও ঘরে বিদ্যুতের সংযোগে সমস্যা কিংবা বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামতের প্রয়োজন—তখনই ডাক পড়ে ২২ বছর বয়সী তরুণী নিপা ত্রিপুরার। পেশায় ইলেকট্রিশিয়ান নিপাও যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সমস্যা সমাধানে ছুটে যান। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সৌর প্যানেল স্থাপনের কাজেও সবার ভরসাও তিনি। নিপা ত্রিপুরার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার গাছবান অমৃত পাড়ায়। তাঁর বাবা খুপেন্দ্র ত্রিপুরা জুমচাষি।

চার বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট নিপা। প্রবল আগ্রহ থেকেই নিজেকে ইলেকট্রিশিয়ান হিসেবে গড়ে তুলেছেন তিনি। সম্প্রতি এলাকায় গিয়ে নিপা ত্রিপুরার সঙ্গে কথা হয়। তিনি জানান, ইলেকট্রিশিয়ান হওয়া এখনো এলাকায় পুরুষদের পেশা হিসেবে পরিচিত। এর মধ্যেই এই পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে নানা প্রতিবন্ধকতা পার হতে হয়েছে তাঁকে।

এই কাজের প্রতি প্রবল আগ্রহ এবং সাহস থাকার কারণে তিনি দমে না গিয়ে সব প্রতিবন্ধকতা পার হতে পেরেছেন।নিপা জানান, শৈশব থেকেই বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে তাঁর আগ্রহ ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর