advertisement
advertisement

যে গল্প Ai লিখতে পারে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৩:৩৮ পূর্বাহ্ণ
যে গল্প Ai লিখতে পারে না

advertisement

স্যার, আমি মানুষ, আমার তো লোডশেডিং ফেস করতে হয়, যানজট ঠেলতে হয়, চা খেতে হয়, বাথরুমে যেতে হয়। এআই সাহেবের তো এসব লাগে না।আমাদের অফিসে নতুন একজন জয়েন করেছেন। নাম এআই সাহেব। কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হয়নি, সিভি লাগেনি, ইন্টারভিউও লাগেনি। হঠাৎ একদিন বস এসে বললেন, ‘ইনি আজ থেকে আমাদের সঙ্গেই কাজ করবেন। ইনি কখনো ঘুমান না, ছুটি চান না, বেতনও চান না।’শুনে আমরা খুশিই হয়েছিলাম। যাক, কাজের একটা লোক পাওয়া গেল।

কিন্তু তিন দিনের মাথায় বুঝলাম, লোকটা কাজের না, আমাদের কাজ খাওয়ার লোক।আগে অফিসে একটা রিপোর্ট লিখতে আমার তিন ঘণ্টা লাগত। এখন বস বলে, ‘ওটা এআই সাহেবকে দাও, তিন সেকেন্ডে করে দেবে।’ আমি তিন ঘণ্টা ধরে যা লিখতাম, নতুন সাহেব তিন সেকেন্ডে তার চেয়ে ভালো লিখে দেয়, সঙ্গে আবার ইংরেজি, বাংলা, ভুল-শুদ্ধ সব ভার্সন। বস তো মহাখুশি।

আমাকে ডেকে বলে, ‘দেখেছ, শেখো ওর কাছ থেকে, কীভাবে কাজ করতে হয়।’আমি মনে মনে বলি, স্যার, আমি মানুষ, আমার তো লোডশেডিং ফেস করতে হয়, যানজট ঠেলতে হয়, চা খেতে হয়, বাথরুমে যেতে হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর