advertisement
advertisement

বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
বিশ্বের শীর্ষ ১০ ধনীর সম্পদ এক মাসে কমল ২৭ হাজার কোটি ডলার

advertisement

বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নিয়ার তথা অতিধনীর মোট সম্পদ এক মাসে ২৭ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার কমেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অতিরিক্ত বিনিয়োগ নিয়ে উদ্বেগ এবং প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারের দরপতনের কারণে তাঁদের সম্পদ এতটা কমেছে। তবে সম্পদ কমলেও বিশ্বের শীর্ষ অতিধনীর অবস্থান ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা ও মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী ফোর্বসের ১ নভেম্বরের হিসাব অনুযায়ী, বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নিয়ার বা শতকোটিপতির সম্মিলিত সম্পদের পরিমাণ ২ লাখ ৮০ হাজার কোটি ডলার, যা আগের মাসের তুলনায় ৮ দশমিক ৮ শতাংশ কমে।শীর্ষে ইলন মাস্ক সম্পদ কমলেও এখনো বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় যথারীতি প্রথম স্থানে আছেন ইলন মাস্ক। ১ নভেম্বর তাঁর সম্পদের পরিমাণ কমে হয় ৮৬ হাজার ৯০০ কোটি ডলার।

এক মাসে তাঁর সম্পদ কমেছে ৬ হাজার ৮০০ কোটি ডলার, অর্থাৎ প্রায় ৭ দশমিক ৩ শতাংশ।মাস্কের সম্পদের বড় অংশ এসেছে বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা ও মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান স্পেসএক্স থেকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর