advertisement
advertisement

প্রথম আলোতে হামলা: সাড়ে ১০ মাসেও তদন্ত এগোয়নি, গ্রেপ্তার সবাই জামিনে মুক্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৩:৩৯ পূর্বাহ্ণ
প্রথম আলোতে হামলা: সাড়ে ১০ মাসেও তদন্ত এগোয়নি, গ্রেপ্তার সবাই জামিনে মুক্ত

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া প্রথম আলো ভবন। গত বছরের ১৯ ডিসেম্বর কারওয়ান বাজারে

advertisement

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া প্রথম আলো ভবন। গত বছরের ১৯ ডিসেম্বর কারওয়ান বাজারেপ্রথম আলো ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের সাড়ে ১০ মাস পেরিয়ে গেলেও মামলার তদন্ত শেষ করতে পারেনি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। হামলার পরিকল্পনাকারী ও সমন্বয়কারীদের পরিচয় এখনো নিশ্চিত হয়নি, অভিযোগপত্রও জমা পড়েনি।

অথচ গত ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দিতে নির্দেশ দিয়েছিলেন।এ মামলায় বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছিলেন ৩৯ জন, যাঁদের সবাই এখন জামিনে মুক্ত।

মামলার তদন্ত তত্ত্বাবধানকারী কর্মকর্তা বলছেন, নতুন আসামি শনাক্ত করার সম্ভাবনা তিনি দেখছেন না।আক্রান্ত প্রথম আলো, ছবিতে হামলাকারীদের মুখ স্পষ্টতদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের ১৮ ডিসেম্বর মধ্যরাতে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর প্রথম আট দিনে ২৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর