সম্পাদকীয়
বাস রুট ফ্র্যাঞ্চাইজি বা বাস রুট রেশনালাইজেশন সারা বিশ্বের গণপরিবহনের জন্য পরীক্ষিত একটি মডেল। তবে বিজ্ঞানভিত্তিক ও কার্যকর এই গণপরিবহনব্যবস্থা ঢাকার ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তী সরকারের আমলে কোম্পানিভিত্তিক বাস চালুর ব্যর্থ প্রচেষ্টার অভিজ্ঞতা বলে দেয়, প্রস্তুতি ও পরিকল্পনা ছাড়াই ব্যবস্থাটি চালু করা হয়েছিল।
এটা বললে অত্যুক্তি হবে না যে ব্যর্থ হওয়ার সব আয়োজন রেখেই ব্যবস্থাটি চালু করা হয়েছিল। তা না হলে পুরোনো ও লক্কড়ঝক্কড় বাসে নতুন রং করে রাস্তায় নামানো হবে কেন?ঢাকার সড়কে বিশৃঙ্খলা ও নৈরাজ্য দূর করতে হলে বাসভিত্তিক গণপরিবহনব্যবস্থার যে বিকল্প নেই, তা যোগাযোগবিশেষজ্ঞরা একবাক্যে স্বীকার করে আসছেন। গত কয়েক দশকে ঢাকায় রাজনৈতিক বিবেচনায় প্রায় ৪০০টি রুটের অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকার মাত্র ২০০ কিলোমিটারের মূল সড়কে প্রায় চার হাজার মালিকের আট হাজার বাস চলাচল করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।