advertisement
advertisement

চ্যাটজিপিটির ভুল পরামর্শে মৃত্যুর ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ৩:৩৭ পূর্বাহ্ণ
চ্যাটজিপিটির ভুল পরামর্শে মৃত্যুর ঘটনায় ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা

চ্যাটজিপিটি

advertisement

চ্যাটজিপিটির ভুল পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমিয়েছিলেন ৩১ বছর বয়সী বাওয়েন ওয়ান। যুক্তরাষ্ট্রে অ্যামাজনের সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কর্মরত এই চীনা তরুণীর মৃত্যুর ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর মা-বাবা। তাঁদের অভিযোগ, চ্যাটজিপিটি শুধু ওষুধের মাত্রা কমানোর পরিকল্পনা করে দিয়েই ক্ষান্ত হয়নি, চিকিৎসকের কাছে বিষয়টি গোপন রাখতেও বলেছিল।

চিকিৎসাসংক্রান্ত পরামর্শ দেওয়ার ক্ষেত্রে চ্যাটজিপিটির ওপর কঠোর বিধিনিষেধ থাকলে মেয়ের মৃত্যু ঠেকানো সম্ভব হতো বলে মনে করেন তাঁরা।মামলার অভিযোগে বলা হয়েছে, বাওয়েন মৃগীরোগে আক্রান্ত ছিলেন। খিঁচুনি নিয়ন্ত্রণে তিনি ল্যামোট্রিজিন নামের একটি ওষুধ সেবন করতেন। এটি ব্যবহারের ফলে তার খিঁচুনির প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। তবে গত জানুয়ারিতে তিনি চ্যাটজিপিটির কাছে ওষুধের দৈনিক মাত্রা কমানোর বিষয়ে জানতে চান।

তাঁর আশঙ্কা ছিল, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় কথা বলার দক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর