advertisement
advertisement

৭ নভেম্বর রাতে মুকুট জিতে বিশ্বমঞ্চে, কে এই মাহি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
৭ নভেম্বর রাতে মুকুট জিতে বিশ্বমঞ্চে, কে এই মাহি

সামিরা খান মাহি

advertisement

একসময় র‍্যাম্পের মঞ্চে হাঁটতেন ফারজানা ইয়াসমিন কলি নামে। সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন। সামিরা খান মাহি নামে মডেলিংয়ের পর পা রেখেছেন অভিনয়ে, তৈরি করেছেন আলাদা পরিচিতি। এক যুগের এই পথচলায় এসেছে বিরতি, নতুন করে শুরুর চ্যালেঞ্জও। এবার সেই যাত্রায় যুক্ত হলো নতুন অর্জন—‘মিস ইউনিভার্স বাংলাদেশ’–এর মুকুট। দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বমঞ্চে নিজেকে ও বাংলাদেশকে তুলে ধরার অপেক্ষায় এখন তিনি।

২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চল পুয়ের্তো রিকোতে বসবে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন মাহি। আজ পুয়ের্তো রিকোর উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন তিনি। চলুন ছবিতে জেনে নেওয়া যাক কে এই মাহি। ছবিগুলো মাহির ফেসবুক থেকে নেওয়ামা–বাবা নাম রেখেছিলেন ফারজানা ইয়াসমিন কলি। ২০১৪ সালে বিনোদনজগতে নিজের পরিচিতি তৈরির সময় নাম বদলে রাখেন সামিরা খান মাহি।

নতুন নামের সঙ্গে শুরু হয় নতুন স্বপ্নের যাত্রা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর