advertisement
advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় বিস্ফোরণের শব্দ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় বিস্ফোরণের শব্দ

সৌদি আরবের জাতীয় পতাকা

advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ রোববার সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ আগাম সতর্কতা জারির কিছুক্ষণ পর এ শব্দ শোনা যায়। এক প্রত্যক্ষদর্শী এ তথ্য জানিয়েছেন।সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা মধ্যে এ ঘটনা ঘটল।

পরে অবশ্য সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, বিপদের আশঙ্কা কেটে গেছে।এর আগে গতকাল শনিবার ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত ও ৩৯ জন আহত হন বলে জানিয়েছে হুতি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।হুতিদের পরিচালিত বার্তা সংস্থা সাবার দাবি, সানার পূর্বাঞ্চলের বানি হুশাইশ এলাকার বাড়িঘরে এসব হামলা চালানো হয়েছে।

নিহত ব্যক্তিদের অধিকাংশ নারী ও শিশু।হুতিদের এ দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর