advertisement
advertisement

ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের ২০০ বিলিয়ন ডলারের সম্পদ তাঁর মেয়েরা পাবে না কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ণ
ফেসবুকের প্রতিষ্ঠাতা জাকারবার্গের ২০০ বিলিয়ন ডলারের সম্পদ তাঁর মেয়েরা পাবে না কেন

মার্ক জাকারবার্গ

advertisement

ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের সম্পদের পরিমাণ ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। তবে তাঁর তিন মেয়ে এই বিপুল সম্পদের সিংহভাগ উত্তরাধিকার হিসেবে পাবে না। জীবদ্দশায় ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার জনকল্যাণমূলক কাজে খরচের অঙ্গীকার করেছেন মার্ক জাকারবার্গ।২০১৫ সালে মার্ক জাকারবার্গ এই সিদ্ধান্ত নেন।

সিদ্ধান্ত অনুসারে, তাঁর সম্পদের বড় অংশ সন্তানদের দেওয়ার পরিবর্তে জনকল্যাণে খরচ করা হবে।মার্ক জাকারবার্গ ও প্রিসিলা চ্যান দম্পতির তিন মেয়ে হলো ম্যাক্সিমা, অগাস্ট ও অরেলিয়া। প্রথম সন্তানের জন্মের পরই নিজেদের সম্পদের বড় অংশ দাতব্য কাজে খরচের পরিকল্পনা প্রকাশ করেন এই দম্পতি। তখন জাকারবার্গের সম্পদ ছিল প্রায় ৪৫ বিলিয়ন বা ৪ হাজার ৫০০ কোটি ডলার।

ফরচুন ম্যাগাজিনের সূত্রে এই খবর দিয়েছে সেলেব ডটকম।বড় মেয়ের জন্ম, চিঠি ও উদ্যোগ২০১৫ সালের ১ ডিসেম্বর প্রথম মেয়ে ম্যাক্সিমার জন্মের পর তাকে উদ্দেশ করে খোলাচিঠি লেখেন জাকারবার্গ ও প্রিসিলা চ্যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর