advertisement
advertisement

ছয় বছর পর রামপালে জানুয়ারিতে হচ্ছে জ্ঞানমেলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
ছয় বছর পর রামপালে জানুয়ারিতে হচ্ছে জ্ঞানমেলা

রামপালে হবে জ্ঞানমেলা

advertisement

বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে আগামী বছরের ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী জ্ঞানমেলা। ‘আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি’ প্রকল্পের উদ্যোগে আয়োজিত তিন দিনের এই মেলার এবারের প্রতিপাদ্য ‘প্রান্তিক জীবনের জন্য উদ্ভাবনী স্বাস্থ্যজ্ঞান’।

ছয় বছর পর এবার জ্ঞানমেলা হতে যাচ্ছে।২০০৪ সালে যাত্রা শুরু করা জ্ঞানমেলা গ্রামীণ জনপদে তথ্যপ্রযুক্তি, স্থানীয় জ্ঞান, উদ্ভাবন ও লোকজ সংস্কৃতির সম্মিলিত আয়োজন হিসেবে পরিচিত।

শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠকে ঘিরে গড়ে ওঠা এই আয়োজনের উদ্দেশ্য মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জ্ঞানের সংযোগ তৈরি করা এবং পারস্পরিক শেখার সুযোগ বাড়ানো।এর আগের আয়োজনগুলোতে প্রযুক্তি ও স্থানীয় উদ্ভাবন প্রদর্শন, সেমিনার, আলোচনা, বিতর্ক, আলোকচিত্র ও লোকজ ঐতিহ্যের প্রদর্শনীর পাশাপাশি শিশু-কিশোরদের সৃজনশীল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা স্থান পেয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর