যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে জয়ের ঘোষণা দেওয়ার পর আয়োজিত অনুষ্ঠানের মঞ্চে ওঠেন ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রার্থী আবদুল আল-সাইয়েদ ও তাঁর স্ত্রী সারা জুকাকু। ৪ নভেম্বর, ২০২৬
২৩৭ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রের সিনেটের প্রথম মুসলিম সদস্য হয়েছেন আবদুল আল-সাইয়েদ। ভারতের কর্ণাটকে স্ত্রীর স্বজনেরা তাঁকে ডাকছেন ‘কর্ণাটকের জামাই’। নির্বাচনী প্রচারে ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলোর খরচ করা কোটি কোটি ডলার মোকাবিলা ও নিজের মুসলিম পরিচয় নিয়ে আক্রমণ পেরিয়ে আসা এ জয় মার্কিন রাজনীতিতে সত্যিই কতটা পরিবর্তনের ইঙ্গিত, উঠেছে সেই প্রশ্ন।‘যুক্তরাষ্ট্রের জনসংখ্যার মাত্র ২ দশমিক ৫ শতাংশ মুসলিম।
পরিস্থিতি বিবেচনায় ফলাফল তাঁর পক্ষে যাবে, এটা আমরা কখনো ভাবিনি’—কথাগুলো ভারতের কেরলমভিত্তিক ব্যবসায়ী জুকাকু আবদুল মজিদের। তিনি যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত আবদুল আল-সাইয়েদের স্ত্রীর চাচা। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন, এ জয় তাঁদের কাছে এক ‘আশীর্বাদ’।আল-সাইয়েদ মিশিগান থেকে মার্কিন সিনেটের সদস্য নির্বাচিত হয়েছেন। ২৩৭ বছরের ইতিহাসে তিনিই সিনেটের প্রথম মুসলিম সদস্য।
ভারতের কর্ণাটক রাজ্যে স্ত্রীর স্বজনেরা তাঁকে ডাকছেন ‘কর্ণাটকের জামাই’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।