ডেমোক্র্যাট-দলীয় সম্ভাব্য স্পিকার হাকিম জেফ্রিস ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার পক্ষে তিনি ‘দৃঢ় সম্মতি’ দিয়েছেন।নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য হাকিম জেফ্রিজ এবিসির ‘দিস উইক’ অনুষ্ঠানে বলেন, হেগসেথ ‘নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন, তিনি আমাদের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করেছেন এবং ইরানে বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধ চাপিয়ে দিয়েছেন।’প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধী এবং বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য টমাস ম্যাসি জানিয়েছেন, তিনি আগামী সোমবারের মধ্যেই হেগসেথকে অভিশংসন করতে একটি প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছেন।
তাঁর প্রস্তাবে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা সমর্থন দিলে হেগসেথ তাঁর পদ থেকে অপসারিত হতে পারেন।অবশ্য পেন্টাগন থেকে বিবিসিকে বলা হয়েছে, তারা আইন মেনেই কাজ করেছে। এ ধরনের ‘ভুয়া তদন্তের’ মাধ্যমে হেগসেথকে দমানো যাবে না।প্রতিনিধি পরিষদে বর্তমান ডেমোক্র্যাটিক পার্টির সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে তাঁর দল অভাবনীয় ভালো করেছে।
আগামী জানুয়ারিতে ডেমোক্র্যাট দল কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে জেফ্রিসই হতে পারেন স্পিকার হওয়ার সবচেয়ে বড় দাবিদার।গতকাল রোববার এবিসিকে জেফ্রিস বলেন, ‘হেগসেথের বিরুদ্ধে উপস্থাপন করা প্রস্তাবের পক্ষে আমি একপায়ে রাজি।’হাকিম আরও বলেন, ‘পিট হেগসেথকে পদত্যাগ করতেই হবে।’কেন্টা...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।