advertisement
advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল ফেস্ট ২১ নভেম্বর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:০৮ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাটেরিয়াল ফেস্ট ২১ নভেম্বর

advertisement

তরুণ শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীলতা উৎসাহিত করতে শুরু হচ্ছে ম্যাটেরিয়াল ফেস্ট। আগামী ২১ নভেম্বর, শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘ম্যাটেরিয়াল ফেস্ট ২.০’ শিরোনামে এই আয়োজন অনুষ্ঠিত হবে।এবারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি কলেজপড়ুয়া শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। সেই সঙ্গে প্রকাশিত হবে ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে আকর্ষণীয় একটি ম্যাগাজিন।

সব মিলিয়ে এবারের ফেস্ট হতে যাচ্ছে আরও বর্ণিল ও বড় পরিসরের।এবারের ফেস্টে গবেষণা, বৈজ্ঞানিক বিশ্লেষণ, সৃজনশীলতা ও দক্ষতা প্রদর্শনের জন্য থাকছে নানা রকম প্রতিযোগিতা। যেমন, থ্রি মিনিট থিসিসে নিজেদের পরিচালিত গবেষণার উদ্দেশ্য, পদ্ধতি, ফলাফল ও তাৎপর্য মাত্র তিন মিনিটে উপস্থাপন করতে হবে। অনেকটা গবেষণার থিসিস ডিফেন্সের আদলে আয়োজিত এই প্রতিযোগিতায় যাচাই করা হবে অংশগ্রহণকারীদের গবেষণার গভীরতা ও উপস্থাপনা দক্ষতা।

দ্য ফল্ট ইন আওয়ার ড্রাফটসে ত্রুটিপূর্ণ গবেষণাপত্র বিশ্লেষণ করে সেগুলোর ভুল শনাক্ত ও সংশোধন করতে হবে প্রতিযোগীদের।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর