advertisement
advertisement

কবি নজরুলের আত্মজীবনী নিয়ে পাঠচক্রের আসর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
কবি নজরুলের আত্মজীবনী নিয়ে পাঠচক্রের আসর

ঝালকাঠি বন্ধুসভার পাঠচক্রের আসর

advertisement

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মজীবনী নিয়ে পাঠচক্রের আসর করে ঝালকাঠি বন্ধুসভা। ৩ নভেম্বর বিকেলে এটি অনুষ্ঠিত হয়। এদিন বন্ধুরা পাঁচ নদীর মোহনা—সুগন্ধা, বিষখালী, ধানসিঁড়ি, গাবখান ও বাসন্ডা নদীতে নৌভ্রমণ করেন। সেখানেই বসে পাঠের এই আসর।পাঠ আলোচনায় বন্ধু চম্পা খানম বলেন, ‘জাতীয় কবি মাত্র ২৩ বছরের সাহিত্যিক জীবনে যে বিপুল পরিমাণ সৃষ্টিশীল কাজ করেছেন, তা এককথায় অতুলনীয়।

সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয় তিনি কবি।’স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইসরাত বহ্নি বলেন, ১৯২৩ সালে ব্রিটিশবিরোধী আন্দোলনের কারণে কারাগারে বসে নজরুল আদালতে যে জবানবন্দী দিয়েছিলেন, তা বাংলা সাহিত্যে ‘রাজবন্দীর জবানবন্দী’ নামে একটি বিখ্যাত গদ্য রচনায় প্রকাশিত হয়।

এতে তাঁর প্রতিবাদী চেতনা ও জীবনের একটি বিশেষ অধ্যায়ের পরিচয় পাওয়া যায়।ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা।সাধারণ সম্পাদক রাহাত মাঝি বলেন, ‘জাতীয় কবি প্রায় ৪ হাজার গান রচনা ও সুরারোপ করার পাশাপাশি ৩টি উপন্যাস, ১৯টি ছোটগল্প এবং ৫টি প্রবন্ধ রচনা করেন।’সভাপতি শাকিল রনি বলেন, নজরুলের রচনায় দেখা যায় বিদ্রোহ, সাম্য, মানবাধিকার, নারীমুক্তি ও ধর্মীয় সহিষ্ণুতা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর