advertisement
advertisement

বজ্রপাত, ঝোড়ো হাওয়ার সঙ্গে রাজধানীতে অনেকটা বৃষ্টি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:৫২ অপরাহ্ণ
বজ্রপাত, ঝোড়ো হাওয়ার সঙ্গে রাজধানীতে অনেকটা বৃষ্টি

শীতের আগমনী সময়ে কার্তিকের শেষ ভাগে হঠাৎ বৃষ্টিতে ভিজেছে রাজধানী। বৃষ্টিতে সড়কে চলাচলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। যাত্রাবাড়ী, ঢাকা, ৯ নভেম্বর

advertisement

দিনের একটা বড় অংশজুড়ে আজ সোমবার রাজধানীর আকাশ ছিল মেঘলা। সেই সঙ্গে ভ্যাপসা গরম। কে বলবে নভেম্বরের এক সপ্তাহ পার হয়ে গেছে? দেশের উত্তর জনপদের অনেক জায়গায় এখন ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশা দেখা যায়। উত্তরের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস; আর রাজধানীতে সর্বনিম্ন ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। ব্যবধান অনেকটাই। আজ সন্ধ্যার বৃষ্টি সেই ব্যবধান কমাতে পারে, আবহাওয়াবিদেরা বলছেন তেমনটাই।

রাজধানীতে আজ বৃষ্টির একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এমন নয় যে অনেক দিন পর রাজধানীতে বৃষ্টি হলো।

এ মাসে রাজধানীর উত্তরা ও মিরপুরে সামান্য হলেও বৃষ্টি হয়েছে; কিন্তু প্রায় এক মাস ধরে এভাবে মেঘের গর্জন, বজ্রপাত আর ঝোড়ো হাওয়া নিয়ে বৃষ্টি আসেনি।আজ সন্ধ্যা সাড়ে সাতটায় আবহাওয়া অধিদপ্তরে দায়িত্বে থাকা আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি হতে পারে; ‌আর এতটা মেঘের ডাক, বজ্রপাত কিংবা ঝোড়ো হাওয়া অন্তত এক মাসের মধ্যে দেখা যায়নি।কার্তিক মাসের শেষ দিকে বৃষ্টি হয়ে সাধারণত শীত নামে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর