advertisement
advertisement

মাদ্রাসায় যেতে ভাইয়ের সঙ্গে বের হয়েছিল শিশু, লাশ মিলল নির্মাণাধীন ঘরের পাশে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
মাদ্রাসায় যেতে ভাইয়ের সঙ্গে বের হয়েছিল শিশু, লাশ মিলল নির্মাণাধীন ঘরের পাশে

লাশ

advertisement

নোয়াখালী সদর উপজেলায় নির্মাণাধীন একটি ঘরের পাশ থেকে সাত বছরের এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে সুধারাম থানা-পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটি স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার গ্রামের বাড়ি পাশের বেগমগঞ্জ উপজেলায়।

পরিবারের সদস্যদের সন্দেহ, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।নিহত শিশুর চাচা প্রথম আলোকে বলেন, শিশুটি ও তার ১০ বছর বয়সী বড় ভাই স্থানীয় একটি নুরানি মাদ্রাসায় পড়ে। আজ দুপুরে বাড়িতে খাওয়াদাওয়া শেষে তারা দুজন আবার মাদ্রাসায় যাচ্ছিল। মাদ্রাসায় যাতায়াতের পথে একটি বাড়ির বাগান রয়েছে। ওই বাড়ি ও বাগানের ভেতর দিয়ে তাদের যাতায়াত করতে হয়। দুপুরে মাদ্রাসায় যাওয়ার পথে ভাই প্রস্রাব করতে একটু দূরে যায়।

ফিরে এসে সে বোনকে আশপাশে দেখতে না পেয়ে মাদ্রাসায় চলে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর