জার্মানির পার্লামেন্ট ভবন
জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। গতকাল রোববার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় জার্মানির রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটির কড়া প্রতিবাদ জানিয়েছেন জার্মান পার্লামেন্টের (বুন্ডেস্টাগ) প্রেসিডেন্ট ইউলিয়া ক্লোকনার এবং জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ট।
জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফ টেলিভিশনের প্রতিবেদন ও পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনই জার্মান নাগরিক। তাঁদের মধ্যে ২২ বছর বয়সী এক ব্যক্তিকে সাময়িকভাবে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাঁকে পুলিশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। অপর এক ২০ বছর বয়সী সহযোগীকে পরে ছেড়ে দিয়ে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
৩২ বছর বয়সী আরেক ব্যক্তিকেও এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশের রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগ ঘটনাটির তদন্ত শুরু করেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।