advertisement
advertisement

সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল

জাতীয় সংসদ ভবন

advertisement

বিশেষ সৌরবিদ্যুৎ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬’ উত্থাপন করা হয়েছে। বিলে বলা হয়েছে, এ কার্যক্রমের আওতায় ক্রয় প্রক্রিয়ায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই–জিপি) পদ্ধতি অনুসরণ করা বাধ্যতামূলক হবে না।

এ ছাড়া সীমিত দরপত্র পদ্ধতিতে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার বিধান রাখা হয়েছে।মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি সংসদে উত্থাপন করেন। পরে বিলটি তিন কার্যদিবসের মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।এর আগে গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। গত সোমবার অধ্যাদেশটি সংসদে তোলা হয়।

অধ্যাদেশটি রহিত করে নতুন আইন প্রণয়নের লক্ষ্যে মঙ্গলবার বিলটি সংসদে আনা হয়েছে।বিলে বলা হয়েছে, বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে ওপেক্স মডেলে (অপারেশনাল এক্সপেনডিচার মডেল) উপযুক্ত স্থানে স্থাপন করা যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর