শিল্পীর স্কেচে আদালতে কাশিম চৌধুরী
যুক্তরাজ্যে একই সময়ে পাঁচটি সরকারি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করে বিপুল পরিমাণ অর্থ উপার্জনের ঘটনায় প্রতারণার নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি কাশিম চৌধুরী (৫৬)। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের বাসিন্দা কাশিম ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত আটটি সরকারি ও সরকারি খাতের প্রতিষ্ঠানে চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড আয় করেন।
এর মধ্যে ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি প্রতারণামূলকভাবে অর্জিত বলে আদালতে প্রমাণিত হয়েছে।সোমবার লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে জুরি সদস্যরা সর্বসম্মতিক্রমে তাঁকে মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার আটটি এবং প্রয়োজনীয় তথ্য গোপন করে প্রতারণার একটি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। সাত ঘণ্টা আলোচনার পর তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছান।বিচারক মার্ক উইকস কাশিমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি উল্লেখযোগ্য মেয়াদের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।