advertisement
advertisement

আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন—এ নিয়ে ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ২:৪৩ পূর্বাহ্ণ
আইজেনকট প্রধানমন্ত্রী হতে পারেন—এ নিয়ে ‘আতঙ্কে আছেন’ নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকট

advertisement

ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট তাঁকে সরিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে হচ্ছেন— এমন সম্ভাবনা নিয়ে তীব্র দুশ্চিন্তায় ভুগছেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাবেক উপদেষ্টা নির হেফেৎজ এমনটাই মনে করছেন। দেশটির ১০৩এফএম রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।হেফেৎজ বলেন, ‘নেতানিয়াহুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আতঙ্কই প্রধান বিষয় হয়ে দাঁড়ায়।

চোখ বন্ধ করলেই আমি সেই আতঙ্কের পরিবেশ অনুভব করতে পারি।’নির হেফেৎজ ২০০৯ থেকে ২০১০ সালে নেতানিয়াহু সরকারের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি সরাসরি নেতানিয়াহুর পরিবারের ব্যক্তিগত উপদেষ্টা ও পিআর (জনসংযোগ) কৌশলী হিসেবে কাজ করেন।

২০১৮ সালের শুরুতে দুর্নীতি মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করার আগ পর্যন্ত তিনি নেতানিয়াহু পরিবারের অত্যন্ত বিশ্বস্ত ছিলেন।সাক্ষাৎকারে হেফেৎজ নেতানিয়াহুর কার্যালয়ের ভেতরের আতঙ্কজনক পরিবেশ নিয়েও কথা বলেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর