advertisement
advertisement

গাজীপুরে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরানো হলো পোশাকশ্রমিকদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
গাজীপুরে সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরানো হলো পোশাকশ্রমিকদের

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের কারণে দুর্ভোগ পোহান অনেকেই। আজ সকালে মৌচাক এলাকায়

advertisement

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করা পোশাকশ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে ওই এলাকার সাতটি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়েছে।এর আগে সকাল সাড়ে আটটার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করেন।পরে কারখানা ছুটি ঘোষণা করা হলে সকাল সাড়ে ৯টার দিকে কিছু শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন।

এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ধাওয়া দিলে তাঁরা মহাসড়ক ছেড়ে চলে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর